Skip to content

মদপানে ৩ জনের মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে মদপান করে ৩ জনের মৃত্যর ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আরো ৪জন অসুস্থ হয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে কারো নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে পিকনিকের অনুষ্ঠানে মদপান করে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার মোট ৭জন অসুস্থ হন। সকালে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অন্য ৪ জনকে ভর্তি রাখা হয়।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৩ জনে মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫