Skip to content

প্রধানমন্ত্রীর শোক>সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই

স্টাফ রিপোর্টার ॥

রোববার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভুইয়া বিষয়টি বাংলানিউজকে জানান।

সেখানে গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ। এরপর ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডের (মেরুদণ্ডের হাড়) অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আইসিইউতে নেওয়া হয় আলতাফ মাহমুদকে। পোস্ট অপারেটিভ জটিলতায় তিনি ইন্তেকাল করেন।

হাসপাতালে অপর সাংবাদিকত নেতা মনজুরুল আহসান বুলবুলও আলতাফ মাহমুদের মৃৃত্যুর খবর সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রীর শোক

এদিকে, আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলানিউজকে বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫