Skip to content

‘খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহ হয়নি’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যে কোনভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, খালেদা জিয়া বলেছেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের কোন সঠিক তথ্য নেই। এ বিষয়ে সঠিক তথ্য থাকা দরকার। তার এ বক্তব্যে কোনভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি।

খন্দকার মাহবুব বলেন, ফৌজদারী কার্যবিধির ১২৪ (এ) ধারায় রাষ্ট্রদ্রোহের যে সংজ্ঞা রয়েছে, খালেদা জিয়ার বক্তব্য সে সংজ্ঞায় পড়ে না। এ সংজ্ঞা অনুযায়ী সরকারকে উৎখাতের জন্য জঙ্গি কার্যক্রম চালালে সেটা রাষ্ট্রদ্রোহ হয়।

তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা বা সঠিক তথ্য এখনও ঠিক করা হয়নি। শহীদদের পরিবারকে সহায়তার জন্যও সঠিক তথ্য থাকা দরকার। খন্দকার মাহবুব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের সঠিক তথ্য নির্ধারণের ব্যবস্থা নেবে। বিষয়টি নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করা হবে বলেও জানান তিনি।

খন্দকার মাহবুব বলেন, বিএনপি চেয়ারপার্সন যে বক্তব্য দিয়েছেন তা সঠিক। তার বক্তব্যে কোনভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি।

খন্দকার মাহবুব এ সময় জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫