Skip to content

মোবাইল অপারেটররা শতভাগ সহায়তা করছে না

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : সিম রিমের বায়োমেট্রিক নিবন্ধনে মোবাইল অপারেটররা শতভাগ সহায়তা করছে না বলে অভিযোগ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স ফোরামের (টিআরএনবি) নববির্বাচিত কমিটির সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি একথা বলেন।

তারানা বলেন, ‘ইতোমধ্যে ৪০০টির মতো অভিযোগ এসেছে। এসব নিয়ে আগামী বৃহস্পতিবার মোবাইল কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বসব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মোবাইল অপারেটররা যদি শতভাগ সহায়তা করত তাহলে মাঠপর্যায়ের চিত্র অন্যরকম হতো। চিত্রটা আমার সামনে একরকম, গ্রাউন্ড লেভেলে আরেক রকম।’

ক্ষুব্ধ কণ্ঠে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘এটা হতে পারে না। সহযোগিতা করলে শতভাগ করতে হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫