Skip to content

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরতে এক সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে ব্রিফ করবেন।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সোমবার রাতে বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার সকালে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ৩ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন বিচারক।

অন্যদিকে আগামী মার্চ মাসে ষষ্ঠ জাতীয় কাউন্সিল করবে বিএনপি। তবে এখনো কাউন্সিলের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি দলটি। এমন প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলন করতে যাচ্ছে বিএনপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫