Skip to content

গাজীপুরে মার্কেটে অগ্নিকাণ্ড, ১৩ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিনগত শেষরাতে কোনাবাড়ী নিউ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, রাত ৩টার দিকে কোনাবাড়ী নিউ মার্কেটে আগুন লাগে। এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের (জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি, কালিয়াকৈরের ২টি, টঙ্গীর ১টি, সাভার ইপিজেডের ১টি ও ঢাকার ১টি ইউনিট) কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

তিনি আরো জানান, আগুনে ১৩টি দোকানের মালামাল পুড়ে আনুমানিক প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫