Skip to content

বছরে ১০ লাখ পর্যটক দেশে আনাই টার্গেট

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অথনৈতিক অগ্রগতিতে বিরাট অবদান রাখতে পারে পর্যটন শিল্প। বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে বাণিজ্য সম্প্রসারণেও পর্যটন খাত ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘পর্যটন বর্ষ-২০১৬ : বাংলাদেশের পেনাল্টি শুট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

পর্যটনের মাধ্যমে বিউটিফুল বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে এ দেশের প্রতি দৃষ্টি দিতে সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে জানিয়ে মেনন বলেন, ‘আগামী ৩ বছরে গড়ে প্রতিবছর ১০ লাখ পর্যটককে টার্গেট করে বাংলাদেশ নিজেকে প্রস্তুত করছে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ফাউন্ডার চেয়ারম্যান ড. সৈয়দ রাশিদুল হাসান আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, ডেফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫