চুয়াডাঙ্গায় প্রতিনিধি ॥
ঢাকা: য়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের দেহাটি কাটাখালি ব্রীজের কাছে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জীবননগর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতের গায়ে সাদা-কালো চেক শার্ট ও পরনে কালো প্যান্ট ছিলো বলে ওসি জানান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের দেহাটি কাটাখালি ব্রীজের কাছের রাস্তার পাশে গুলি করে হত্যা করে। আজ বুধবার সকাল ৯ টার দিকে কৃষকরা মাঠে যাওয়ার সময় গুলি করে হত্যা করা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
