Skip to content

গাংনীতে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি ॥
নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা সোহরাব হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের হাসপাতাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহরাব হোসেন গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা এবং গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, সোহরাব হোসেন ২০দলীয় জোটের ডাকা আন্দোলনের সময় পুলিশের দায়ের করা নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতার সোহরাব হোসেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫