জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের মহেশপুরের উপজেলা পরিষদের পুকুরটি দীর্ঘদিন পড়ে থাকার পর অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে সংস্কার করা হলো। উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ গঠনের সময় আবাসিক এলাকার মধ্যে প্রায় ৬৬ শতক জমির মধ্যে পুকুর খনন করা হয়। ১৯৮৪ সালে পুকুরটি খননের পর থেকে দীঘ প্রায় ৩১ বছর পুকুরটি সংস্কার করা হয়নি। পুকুরের মধ্যে গাছপালা বন-জঙ্গল সৃষ্টি হওয়ায় সেখানে বিষধর সাপের আস্তানা গড়ে উঠে। রাতের বেলায় সেখানে মানুষ চলাচল করতে ভয় পেতো। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান যোগদান করার পর তিনি স্ব-উদ্যোগে এলাকার মানুষের সহযোগিতায় পুুকুরটি সংস্কার করে দৃষ্টি নন্দন করে তুলেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আবাসিক এলাকার মধ্যে পুকুরের এই অবস্থা দেখে তিনি উপজেলা পরিষদের সকল সদস্যদের সাথে আলাপ-আলোচনা স্বাপেক্ষে বিশেষ উদ্যোগ নিয়ে তিনি এই কাজটি করেছেন। তিনি আরো বলেন, পুকুরটি আরো সুন্দর করে মিনি পার্কে রুপান্তর করা হবে। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ঝিনাইদহে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে পড়ে থাকা পুকুরটি অবশেষে সংস্কার !
আপডেট :January 27, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
