Skip to content

শীতকালে গ্যাসের সংকট দেখা দেয়

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শীতকালে গ্যাস জমে যায় এবং গ্যাসের প্রবাহ কম থাকে। এ জন্য গ্যাসের সংকট সৃষ্টি হয়।

আর সার্বিকভাবে দেশে গ্যাসের সংকট রয়েছে বলেও সংসদকে জানিয়েছেন তিনি।

বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘গ্যাস সংকট দূর করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। অনেকগুলো নতুন কূপ খনন করেছি। বাপেক্সকে শক্তিশালী করেছি। গ্যাস অনুসন্ধানও চলছে।’

‘কিন্তু তারপরও সংকট যে কিছু নেই তা বলবো না। রান্নার কাজে এলপিজি গ্যাস ব্যবহার বাড়াতে হবে। এ খাতে যাতে বিনিয়োগকারী আসে তার ব্যবস্থাও আমরা নিচ্ছি’ যোগ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘শীতকালে গ্যাসের ব্যবহারটাও বেড়ে যায়। সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক চিহ্নিত করেছি। টেন্ডার দেয়া হয়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিলো তারা কিন্তু এ বিষয়ে গুরুত্ব দেয়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গ্যাসের সমস্যা সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেয়ার পরও কিছু সমস্যা আছে। আশা করি, এলএমজি টার্মিনাল হয়ে গেলে এই সমস্যা অনেকটা দূর হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫