Skip to content

ঐশ্বরিয়াকে ভালোবেসে চিত্রনাট্যে বদল চেয়েছিলেন সালমান!

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ১৯৯৯ সাল। সে সময় রিয়েল লাইফে ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। আর সে কারণেই রিল লাইফেও নাকি ছবির চিত্রনাট্যে বদল চেয়েছিলেন সালমান খান! খবর আনন্দবাজার পত্রিকার। ১৭ বছর আগে মুক্তি পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’। ওই ছবিতে ঐশ্বরিয়া-সালমানের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। পরিচালক সূর্য বরজাতিয়ার নির্দেশে ছবির ক্লাইম্যাক্সে অজয় দেবগণের সঙ্গেই ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু তিনি ভালোবেসেছিলেন সালমানকেই। অথচ সালমান চিত্রনাট্যের ক্লাইম্যাক্সে বদল আনতে পরিচালককে নাকি চাপ দিয়েছিলেন! সালমান খানের দাবি ছিল, ঐশ্বরিয়াকে যেন শেয পর্যন্ত তাঁর সঙ্গেই রাখা হয়। যদিও সালমানের এই দাবি উড়িয়ে দিয়েছিলেন পরিচালক। এত দিন পর এই তথ্য সামনে অসেছে বি-টাউনেক একটি সূত্র ধরেই। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সালমান খান। তবে সকলেই জানেন ‘হাম দিল দে চুকে সনম’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫