Skip to content

একটি কাজেই পুরুষ দরকার প্রিয়াংকার

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: নিজের ব্যাপারে বরাবরই আত্মবিশ্বাসী প্রিয়াংকা চোপড়া। ব্যক্তিগত কাজে পুরুষদের ওপর খুব বেশী নির্ভরতা তার পছন্দ নয়। বিষয়টি এবার স্পষ্ট করে বলেই ফেললেন তিনি।

বলিউডের হার্টথ্রুব এ অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, সন্তান উৎপাদন ছাড়া আর কোথাও তার পুরুষ লাগবে না।

সাক্ষাৎকার দেয়ার সময় ফিল্মফেয়ার ম্যাগাজিনের পক্ষ থেকে প্রিয়াংকার আঙুলে থাকা হীরার আংটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। প্রশ্নকর্তার উদ্দেশ্য বুঝতে খুব বেশী সময় নেননি এই মেধাবী অভিনেত্রী।

ঝটপট এ তারকা বলে দিলেন, ‘আমি নিজেই এটি কিনেছি। আমার জীবনে কোনো পুরুষ আসলে, সেটা হীরের আংটি দেয়ার জন্য আসবে না; বরং আমি তাকে ভালবাসি বলেই আসবে। সন্তান জন্ম দেয়া ছাড়া অন্য কোনো কাজে আমার পুরুষের দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই বিয়ে করতে চাই। অনেক অনেক সন্তান নিতে চাই। আর সেজন্যই বিয়ে করতে চাই। বিয়ে না করে একটি শিশুকে পৃথিবীতে আনাটা কখনোই উচিত হবে না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫