Skip to content

মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে দুই সাবেক চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। উপমহাদেশের আরেক দল শ্রীলঙ্কাও মাঠে নেমেছে। খেলছে নিউজিল্যান্ডও। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারত খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান খেলছে আফগানিস্তানের বিপক্ষে। সিলেট জেলা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও কানাডা লড়ছে। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিউজিল্যান্ড খেলছে নেপালের বিপক্ষে।
টস হেরে ব্যাট করতে নামা ফেবারিট ভারত বেশ চাপে আছে। ১৭তম ওভারের খেলা চলছে। ৩ উইকেটে ৫৪ রান তাদের। আরমান জাফর ৪ ও সরফরাজ খান ২ রানে ব্যাট করছেন। ৪৮ রানে ৩ উইকেট হারানোর চাপটা সামলে নেওয়ার চেষ্টা করছে ভারত। পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে আফগানিস্তান। ১৯ ওভারে ৩ উইকেটে ৬৪ রান তাদের। তিনটি উইকেটই নিয়েছেন ডান হাতি পেসার হাসান মহসিন। ইকরাম ফাইজি ১১ ও তারিক ২৪ রানে ব্যাট করছেন। কানাডার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা বেশ ভালোই এগিয়েছে। ১৬ ওভারে ২ উইকেটে ৭৩ রান তাদের। কাভিন বান্দারা ৩২ ও চারিথ আসালাঙ্কা ২০ রানে ব্যাট করছেন। টস হেরে ব্যাট করতে নামা নেপাল প্রতিরোধ গড়ে চলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০ ওভারে ৩ উইকেটে ৭০ রান তাদের। রাজু রিজাল ৭ রানে ব্যাট করছেন। তার সাথে যোগ দিয়েছেন আরিফ শেখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫