Skip to content

মধুসূদন পদক পাচ্ছেন ইবির শিক্ষক

ইবি প্রতিনিধি, ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি ॥
গবেষণায় বিশেষ অবদানের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনজুর রহমান ২০১৬ সালের মহাকবি মধুসূদন পদক পাচ্ছেন।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২ তম জন্মউৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার শেষ দিন বৃহস্পতিবার যশোর সাগরদাঁড়ির মধুমঞ্চে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে মধুসূদন স্মারক, সন্মাননাপত্র এবং ৫০ হাজার টাকার চেক তুলে দেবেন।

বুধবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনজুর রহমান তার প্রকাশিত ‘প্রাচীন ও মধ্যযুগের বাংলা কাব্য: শব্দের বিবর্তন-বৈচিত্র্য’ গবেষণা গ্রন্থের জন্য মহাকবি মাইকেল মধুসূদন পদকের জন্য মনোনীত হয়েছেন।

ড. মনজুর চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ১৯৭৬ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ১৯৯১ সালে সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় খুলনা থেকে এসএসসি, ১৯৯৩ সালে খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি, ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স এবং ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয় ও বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫