Skip to content

দাবীকৃত ঘুষে টাকা না দেয়ায় কালিয়াকৈরে মসজিদ নির্মাণে বাধা

তুহিন আহামেদ ॥
গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা নতুনপাড়া রাশিদা বেগম জামে মসজিদ বন কর্মকর্তাদের হাত থেকে রক্ষা করতে গণস্বাক্ষর করেছে এলাকাবাসি। নববিভাগের দাবীকৃত ঘুষের ৫ লাখ টাকা না দেয়ায় মসজিদ নির্মাণে বাধা প্রদান করেন মর্মে এক অভিযোগ দায়ের করেন মসজিদ কমিটি।
গত ২৭ জানুয়ারি সকাল থেকে দিনব্যাপী এ গণস্বাক্ষর কর্মসূচী পালন করে এলাকার লোকজন। এতে ২১৪জন এলাকাবাসি মসজিদটি রক্ষা করতে সাক্ষর প্রদান করেন।
জানা যায়, উপজেলার চান্দরা নতুনপাড়া রাশিদা বেগম জামে মসজিদটি প্রায় ১০ বছর আগে টিনসেডের মাধ্যমে নির্মিত হয়। পরে দীর্ঘ ১০ বছরে ওই মসজিদের মুসল্লীদের সংখ্যা বেড়ে গেলে এলাকাবাসির উদ্যোগে তা পুনঃনির্মাণ কাজ শুরু করেন। এরই প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি শনিবার বিকেলে গাজীপুর পুলিশ সুপার হারুন-অর-রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর থেকে মসজিদটির পুনঃনির্মাণ কাজ শুরু করলে কালিয়াকৈর বন রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিট অফিসের লোকজন ২৬ জানুয়ারি মঙ্গলবার কাজ বন্ধ করে দেয়। মসজিদের নির্মাণ কাজে বাধা দেয়ায় সাব্বির নামের এক যুবক এর প্রতিবাদ করলে তাকে পিটিয়ে আহত করে এবং সেখান থেকে ৫ জন নির্মাণ শ্রমিককে আটক করে নিয়ে আসে বন বিভাগের লোকজন। বর্তমানে আহত সাব্বির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাব্বিরকে পিটিয়ে আহত করার ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোতালেব মিয়া জানান।
খবরটি এলাকাবাসির মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন চন্দ্রা বন বিট অফিসে আটককৃতদেরকে আনতে গেলে ওল্টো বন বিভাগের লোকজন ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করলে এলাকাবাসি সেখান থেকে চলে আসে।
পরে এঘটনায় গত ২৭ জানুয়ারি দিনব্যাপী এলাকাবাসি গণস্বাক্ষর কর্মসূচী পালন করে।
চান্দরা নতুনপাড়া রাশিদা বেগম জামে মসজিদের সাধারন সম্পাদক এবি সিদ্দিক বাবু সাক্ষরিত কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগে জানা যায়, চন্দ্রা বন বিট কর্মকর্তা মীর বজুলর রহমান মসজিদ কমিটির লোকজনের কাছে ৫ লাখ টাকা উৎকোচ দাবি করে। টাকা না দেয়ায় বন বিভাগের লোকজন নিয়ে এসে কাজ বন্ধ করে দেয় এবং ৫জন রাজমিস্ত্রিকে দরে নিয়ে যায়।
তিনি আরো জানান, ১০ বছরের পুরুনো মসজিদের পুনঃনির্মাণ করতে গেলে বন বিভাগের লোকজন তাতে বাধা প্রদান করে।
এলাকাবাসি মুসল্লীদের নামাজের স্থান ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ তৈরী করতে বন বিভাগের লোকজন যাতে বাধা প্রদান না করে এবং মুসল্লীরা যাতে নির্বিঘেœ নামাজ আদায় করতে পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫