Skip to content

ইঞ্জিন বিকল ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের সালনা মিরেরগাঁও এলাকায় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বিয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন গাজীপুরের সালনা মিরেরগাঁও এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকেই ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

ট্রেনের ইঞ্জিন মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে। মেরামত হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ট্রেনের স্প্রিং ভেঙ্গে যাওয়ায় এ সমস্যা হয়েছে। এ কারণে ধুমকেতুসহ বেশ কয়েকটি ট্রেন ওই লাইনে আটকা পড়েছে। তবে অল্প সময়ের মধ্যেই ট্রেনের ইঞ্জিন মেরামত হয়ে যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫