Skip to content

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে আইনানুগ ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আইন শৃংখলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকে জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
দুপুরে আইন শৃংখলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরও বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পুলিশ মহাপরিদর্শক একে এম শহীদুল হক ও র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ। বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের জানান, জঙ্গিদের অর্থযোগানদাতাদের চিহ্নিত করা গেছে, শিগগির তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫