Skip to content

নাশকতার ২ মামলায় আব্বাসের জামিন নাকচ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : পল্টন ও মতিঝিল থানার নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আব্বাসের করা জামিন আবেদনের শুনানি শেষে তা নাকচ করে দেন।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, ওমর ফারুক ফারুকী, মহিউদ্দিন চৌধুরীসহ প্রমুখ আইনজীবী জামিন আবেদনের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার, সহকারী পিপি হেয়ায়েত উদ্দিন খান হিরণ জামিনের আবেদনের বিরোধিতা করে শুনানি করেন।

গত ৬ জানুয়ারি এই দুই মামলাসহ দুর্নীতির আরেক মামলায় ঢাকার সিএমএম আদালত ও ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন মির্জা আব্বাস। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাহবুবুর রহমান এবং ঢাকার চার নম্বর বিশেষ জজ আমিনুল হক জামিন আবেদন নাকচ করে আসামিকে জেলহজতে পাঠানোর ওই আদেশ দেন।

ওইদিন সকালে মোট ৫টি মামলায় মির্জা আব্বাস আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

প্রথমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে ৪টি নাশকতার মামলায় এবং পরে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে দর্নীতির একটি মামলায় আত্মসমর্পণের আবেদন করা হয়।

পল্টন ৪৬(১২)১৪ এবং মতিঝিল ৬(১)১৫ নম্বর মামলায় যথাক্রমে গত ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন মোড়ে এবং ২০১৫ সালের ৪ জানুয়ারি মতিঝিল এজিবি কলোনিস্থ বায়তুল মামুর মসজিদের সামনে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে মির্জা আব্বাসসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা দুইটি দায়ের করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫