Skip to content

মজার পানীয় দই শরবত

লাইফস্টাইল ডেস্ক ॥

ঢাকা: গরমে ঠাণ্ডা পানীয়তে তৃষ্ণা মেটানোর মতো আরামদায়ক কিছু হতে পারে? অনেকে আবার শীতের ভেতরও ঠাণ্ডা পানীয় বেশ উপভোগ করেন। তাছাড়া অতিথি আপ্যায়নে পানীয়র জুড়ি নেই। তাও যদি হয় মজাদার দই শরবত তবে তো কথায় থাকে না। তাই চটজলদি শিখে নিন দই শরবত বানানোর সহজ রেসিপি।

যা যা লাগবে

মিষ্টি দই ১ কাপ, টক দই ১ কাপ, ঠাণ্ডা পানি ৩ কাপ, বরফ কুচি ১ কাপ, লবণ ১ চিমটি, বিট লবণ আধা চা-চামচ, লেবুপাতা ৫ থেকে ৬টি, পুদিনাপাতা ৭ থেকে ৮টি, সরষে গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ১টি, চিনি স্বাদমতো।

যেভাবে করবেন

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটি পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এবার সুদৃশ্য গ্লাসে ২ থেকে ৩ টুকরা বরফ ছড়িয়ে ওপর থেকে শরবত ঢেলে দিন। এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করলেই হল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫