Skip to content

গাজীপুরে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের বিনামূল্যে অপারেশন শুরু হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে আমেরিকান চিকিৎসকের একটি দল ওইসব রোগীদের অপারেশন শুরু করেন।

এদিকে, অপারেশন করাতে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত রোগীরা সকাল থেকেই হাসপাতালে ভিড় শুরু করেন।

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু হয়। ঢাকা ও আমেরিকার সানফ্রান্সিস্কোর একটি সেবামূলক সংস্থা অ্যালায়েন্স ফর স্মাইলস আয়োজিত দ্য আমেরিকান চিকিৎসক টিম ওইসব রোগীদের অপারেশন করছেন।

গাজীপুর রোটারি ক্লাব ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

কার্যক্রমের আওতায় বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত যেকোনো বয়সের শতাধিক রোগীর অপারেশন করানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫