ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিজিবির জুলুলী বিওপির মাটিলা সীমান্তে বিজিবির উপর হামলা ও সরকারী কাজে বাধাদানের অভিযোগে ১২জনের নাম উলে¬খ করে অজ্ঞাত আরও ৩০জনকে আসামী করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা চোরাকারবারীর সাথে জড়িত বলে মামলায় উলে¬খ করা হয়েছে। মামলাটি দায়ের করেন বিজিবির জুলুলী ক্যাম্পের কমান্ডার শিশির কুমার। মহেশপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, রবিবার রাত ১০টার দিকে বিজিবি জুলুলী ক্যাম্প কমান্ডার শিশির কুমার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন । বিজিবির উপর হামলা, সরকারী কাজে বাধা দেওয়া ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে এ মামলা দয়ের করেন। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেননি বলে তিনি জানান।
উলে¬খ্য বিজিবির জুলুলী বিওপি মাটিলা সীমান্তে গত ৩০ তারিখ রাত সাড়ে ৭ টার দিকে ভারত থেকে গরু আনার সময় চোরাকারবারিদের সাথে সংঘর্ষে বিজিবির গুলিতে রফিকুল নামে একজন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
ঝিনাইদহের মহেশপুর থানায় বিজিবির মামলা দায়ের
আপডেট :February 1, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
