Skip to content

ইতিহাস গড়লেন মিরাজ

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ইতিহাস গড়লেন মেহেদি হাসান মিরাজ। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এ কীর্তি গড়েন বাংলাদেশ দলের অধিনায়ক। যুব বিশ্বকাপের খেলায় নামিবিয়ার ক্রিকেটার ওয়ারেন ভন ইয়াককে সাজঘরে ফিরিয়ে যুব আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী বনে যান মিরাজ। তিনি পেছনে ফেলেন পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে।

এর আগে পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম ছিল অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক। ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে হয়ে ৪৯ ম্যাচ খেলেছেন ইমাদ। ঝুলিতে জমা করেন ৭৩ উইকেট।

দীর্ঘ ৮ বছর ধরে যুব ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ইমাদ। পাকিস্তানের এই স্পিনারের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়লেন মিরাজ। বতর্মানে মেহেদী হাসান মিরাজের উইকেট সংখ্যা ৭৪। তিনি খেলেছেন ৫৩টি ওয়ানডে।

উল্লেখ্য, নামিবিয়ার বিপক্ষে বোলিং করেছেন ৭.৫ ওভার। ১২ রান খরচায় তুলে নিয়েছেন দুটি উইকেট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫