Skip to content

৩০ লাখ শহীদ নিয়ে বির্তকের অবকাশ নেই

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ৩০ লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বির্তকের কোনোই অবকাশ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) নেত্রকোনার রাজাকার কমান্ডার মো. ওবায়দুল হক তাহের ও তার সহযোগী রাজাকার আতাউর রহমান ননীর মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল।

রায়ে তাহের ও ননীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের নেতৃত্বে বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, দেশান্তরিতকরণ, বাড়িঘরে আগুন ও লুটপাটের ছয়টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে চারটি প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ এ সাজা দেওয়া হয়েছে।

তাহের-ননীর রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ‘ইতোমধ্যে ৩০ লাখ শহীদের বিষয়ে যে বির্তকের সৃষ্টি হয়েছে এ রায় প্রদান করার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল যে বিষয়ে সে যুক্তিখণ্ডন করেছেন। ট্রাইব্যুনাল বলেছেন, ৩০ লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বির্তকের কোনোই অবকাশ নেই। এবং এ ত্রিশ লাখ মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ তা আবারও প্রমাণিত হয়েছে এ রায়ের মধ্যে দিয়ে। শহীদ পরিবার এবং ভিকটিম পরিবার, তাদের যে সন্তুষ্টির এবং আকুতির বিষয় রায় প্রদানের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছেন ট্রাইব্যুনাল’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫