Skip to content

জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

নিউইয়র্ক : জাতিসংঘের সদর দপ্তরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়রের অনুমতি ও স্থান নির্ধারণের পরই এ ভাস্কর্যের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় ভাস্কর্যটি উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

ভাস্কর্য উদ্বোধনের আগে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি দলবদ্ধভাবে পরিবেশনের পর সকল ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন।

মাসব্যাপী অস্থায়ী এ ভাস্কর্যটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শামীম আহসান এনডিসি, ভাস্কর্যর নকশাকার শিল্পী খুরশীদ সেলিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা ও সাংবাদিক নিনি ওয়াহেদ প্রমুখ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাঙালির চেতনা মঞ্চের আব্দুর রহিম বাদশা।

এ সময় নিউইয়র্ক স্টেটের গভনরের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, নিউইয়র্ক মেয়রের প্রতিনিধি, নিউইয়র্ক সিটি কম্পট্রলার প্রতিনিধি, কুইন্স বরো প্রেসিডেন্টের প্রতিনিধি, সহকারী পরিচালক পাবলিক আটস নিউইয়র্ক-ইউএনডিপির প্রতিনিধি, টার্কিশ কনস্যুলেট, ভূটান কনস্যুলেটসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত ১২ জানুয়ারি সকালে সিটি মেয়র দপ্তরের কর্মকর্তা জেনিফার লেন্টাস জাস জাতিসংঘ সদর দপ্তরের সামনে সশরীরে উপস্থিত হয়ে ভাস্কর্য স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে দেন। মুক্তধারার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সিনেটর হোজে পেরেল্টার প্রস্তবনায় ২০১৫ সালে নিউইয়র্ক স্টেট গভর্নর, ২০১৬ সালে নিউইয়র্ক স্টেট আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫