Skip to content

ভারতকে আবারও গর্বিত করলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: দক্ষিণ এশিয় হিসেবে প্রথমবার কোনো অভিনেতা আমেরিকার গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড’ অর্জন করার পর প্রিয়াঙ্কা চোপড়াকে ভারতের গর্ব বলে উল্লেখ করেছিলেন আরেক অভিনেতা অক্ষয় কুমার। আর অক্ষয়েরই সেই কথার আরো দৃঢ় প্রমাণ দিলেন আবেদনময়ী বলিউড কন্যা প্রিয়াঙ্কা চোপড়া!

হ্যাঁ। আমেরিকান জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে আন্তর্জাতিকভাবে দর্শকের মন জয় করার সৌভাগ্য অর্জন করেন প্রিয়াঙ্কা।স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন ‘পিওপলস চয়েস অ্যাওয়ার্ড’ও। তার এমন অর্জনে গর্বিত পুরো বলিউড। আর সেই গর্বের রেশ কাটতে না কাটতেই এবার আসন্ন ‘অস্কার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটি আরো মাতিয়ে দিল।

সবাইকে রীতিমত বিস্মিত করে অস্কার কর্তৃপক্ষ আসন্ন অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে নাম ঘোষণা করলো ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার! গতকাল রাতে অস্কার অ্যাকাডেমি চলতি বছরের প্রেজেন্টারদের যে তালিকাটি প্রকাশ করেছে, তাতে আছে প্রিয়াঙ্কার নাম।

অস্কার অ্যাওয়ার্ড অ্যাকাডেমি’র ঘোষিত প্রেজেন্টারের তালিকায় প্রিয়াঙ্কা ছাড়াও আছেন স্টিভ কার্নেল, কুইন্সি জোন্স, বায়ুং-হুন লি, জারেড লেটো, জুলিয়েন মুর, অলিভিয়া মুন, ম্যারট রবি, জ্যাসন সেগেল, অ্যান্ডি সেরিক্স, জে কে সাইমন, কেরি ওয়াশিংটন ও রিসে উইথারস্পুন।

প্রিয়াঙ্কা চোপড়ার এমন সাফল্যে উচ্ছ্বসিত পুরো বলিউড। এরইমধ্যে প্রিয় তারকারা টুইট ও নিজের ফেসবুকে প্রিয়াঙ্কাকে মেনশন করে শুভ কামনা জানাচ্ছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫