Skip to content

বদরগঞ্জে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

রংপুর প্রতিনিধি ॥
রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় আকতারুজ্জামান (৩২) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আকতারুজ্জামান উপজেলার কতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক। তিনি উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকতারুজ্জামান ছেলে সৌমিতকে (৫) নিয়ে হেঁটে নাগেরহাট বাজারে যাচ্চিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এসময় তার ছেলের কিছু হয়নি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫