Skip to content

ঝিনাইদহে ১৯৯ বোতল ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী আটক

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহে সোমবার রাতে মাদকসহ তিন ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। এ সময় ১৯৯ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার হাসনহাটি গ্রামের হযরত আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৩৪), বুয়ালী গ্রামের ছবের আলীর ছেলে মোঃ সেলিম (৩৮),গড়াইটুপি গ্রামের পুইন্টা মন্ডলের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩২)।
ঝিনাইদহের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ রমজান আলী জানান, র‌্যাবের একটি দল সদর উপজেলার নয় মাইল কুশোগাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় রাস্তার পাশের একটি ভূট্টা ক্ষেত হতে ১৯৯ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করে। আটকের সময় ফেনসিডিল বিক্রয়ের তিন হাজার একশত টাকা উদ্ধার করে র‌্যাব। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল এর ব্যবসা করে আসছে বলে তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫