ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ওয়ার্কসপ মালিকের নির্যাতনের শিকার হয়েছে টুটুল (১২) নামে এক শিশু শ্রমিক। তাকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে। ঝিনাইদহ উপজেলার বদনপুর গ্রামের আকবর আলীর ছেলে টুটুল হামদহ বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করতো। নির্যাতিত শিশুর পিতা আকবর আলী মঙ্গলবার দোকান মালিক মিজানুর রহমানের নামে মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সাড়ে ৮টার দিকে। আহত শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক ঈসমাইল হোসেন জানান, জেলা শহরের হামদহ বাস স্টান্ড এলাকার মেসার্স ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের লোহার গ্রিলের দোকানে শিশু টুটুল শ্রমিকের কাজ করতো। সোমবার সারাদিন কাজ শেষে রাত সাড়ে ৮ টার দিকে সে ছুটি পায়। বাড়ি যাওয়ার সময় মালিক মিজানুরের কাছে আগামীকাল থেকে আর কাজ করবে না বলে জানায়। তিনি আরো জানান, এ কথায় ক্ষিপ্ত হয়ে মিজানুর শিশু টুটুলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে টুটুলের চিকিৎসা চলছে। ঘটনার পর থেকেই মিজানুর পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশের অভিযান চলছে। হাসপাতালে চিকিৎসাধীন টুটুল জানায়, মালিক মিজানুর রহমান তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে।
এবার ঝিনাইদহে দোকান মালিকের নির্যাতনের শিকার এক শিশু
আপডেট :February 2, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
