Skip to content

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিচারে জন্য সরকার আইন করতে যাচ্ছে > মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

তুহিন আহামেদ ॥
গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষয়তায় থাকা অবস্থায় অন্তত ২০ বার প্রধানমন্ত্রী হিসেবে তার স্বাক্ষরিত ক্রোড়পত্র প্রকাশ হয়েছে। যেখানে তিনি বলেছেন ৩০ লাখ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।
অথচ হঠাৎ তিনি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করছেন। সরকার অচিরেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিচারের জন্য আইন করতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
মন্ত্রী আজ (মঙ্গলবার) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। যুদ্ধাপরাধীদের সন্তানদের নাগরিকত্ব ও ভোটাধিকার থাকবে না। এ সম্পর্কে আইন প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদল হিসেবে জামায়াতকে চিহ্নিত করা হয়েছে। জামায়াত ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল হলেও যুদ্ধাপরাধীদল হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল পারবেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আজমত উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান মোল্লা, আব্দুল্লাহ আল মামুন সবুজসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫