Skip to content

বান্দরবানে বোমা বিস্ফোরণে পুলিশ কনস্টেবল আহত

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বান্দরবান জেলার বাণিজ্যিক রবার বাগান বিশিষ্ট বাইশারি বাজারে বোমা বিস্ফোরণে মাকসুদুর রহমান (৩১) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইশারি বাজারের আজিহজমওলার কুলিং করণারের পাশে এ ঘটনাটি ঘটে। এতে মাকসুদুর রহমান (৩১) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনসহ বিশিষ্ট ব্যক্তিরা ওই দোকানে আড্ডা দিয়ে থাকেন। তিনি আরো জানান, আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনাটি ঘটানো হতে পারে। এ ব্যাপারে বাইশারি পুলিশ ফাড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, বোমা বিস্ফোরণ এলাকার কাছে একটি লম্বা তার পাওয়া গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫