স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশীদকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে আজ বৃহস্পতিবার সকালে তদন্ত কর্মকর্তার জেরা শুরু হয়। এদিকে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা দেন। এর আগে ৭ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশীদ সাক্ষ্যপ্রদান শেষ করেন। তার জেরার জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। ১৪ জানুয়ারি খালেদার আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। সেদিন জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। ২১ জানুয়ারি দিন জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করেন। ২৮ জানুয়ারি দিন জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডাব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন খালেদার আইনজীবীরা
আপডেট :February 4, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
