Skip to content

গাজীপুরে পোশাক শ্রমিকদের ভাঙচুর-সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: ওভার টাইমের টাকা পরিশোধ করার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের টিএনটি গেট এলাকায় বিক্ষোভ, ভাংচুর ও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এপকট এ্যাপারেলস ও জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিরা বিক্ষোভ, ভাংচুর ও অবরোধ করে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুর রহমান বিষয়টি জানান।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ৩১ জানুয়ারি শ্রমিকদের ওভারটাইমের টাকা পরিশোধের কথা থাকলেও তা না করে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) পরিশোধ করার কথা বলে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু বৃহস্পতিবারও ওই টাকা পরিশোধ না করলে শ্রমিকরা বিকেলে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে কারখানার জানালার কাচ ও আসবাবপত্র ভাংচুর করে।

এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা করে। এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আগামি রোববার ওভারটাইমের টাকা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫