জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহী মামলায় সমনজারির প্রতিবাদে শনিবার জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। সমাবেশে বিএনপি’র সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মসিউর রহমান বলেন জিয়ার পরিবারের জনপ্রিয়তাই ঈর্শ্বানিত হয়ে বর্তমান সরকার একের পর এক তার পরিবারের সদস্যদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করছে। তিনি বলেন জিয়াউর রহমানের কবর জিয়া উদ্যান থেকে সরানোর হীন পরিকল্পনা থেকে সরকার যদি সরে না আসে তাহলে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হবে। প্রতিবাদে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন, পৌর কৃষক দলের সভাপতি নরুজ্জামান প্রমুখ।
ঝিনাইদহে কৃষক দলের প্রতিবাদে সভা
আপডেট :February 7, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
