স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে ধুকছে ইংল্যান্ডের যুবারা। যুব বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এটি। রোববার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৮ রানে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। জ্যাক বার্নহাম ও ক্যালম টেলর তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন।
তবে ধীরগতির ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার মধ্যেই দলীয় ৪৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন বার্নহাম। সবশেষ দলীয় ৮২ রানে আবারো উইকেট হারায় ইংলিশরা। এবার ফিরে যান ৪২ রান করা টেলর। পঞ্চম উইকেটে জুটি বেঁধে জর্জ বার্কলেট ও স্যাম কুরান সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।
সেই চেষ্টাও সফল হয়নি। দলীয় ১২০ রানে সাজঘরে ফেরেন কুরানও। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড ৩৪.২ ওভারে পাঁচ উইকেটে ১২০ রান সংগ্রহ করেছে।
