Skip to content

বিসিএস প্রিলিমিনারির ফল চলতি সপ্তাহে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ জানিয়েছেন, দ্রুতই ফল প্রকাশের চেষ্টা করছি, কাজ চলছে।

পিএসসি’র এক কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশ হতে পারে।

গত ৮ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার প্রিলিমিনারি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়াও ঘড়ি নিষিদ্ধ করে দেওয়াল ঘড়ির ব্যবস্থা করেছিল পিএসসি।

বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫