Skip to content

সাবধান!! অবাধ যৌনসঙ্গমেও ছড়াচ্ছে জিকা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জিকা ভাইরাস নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে সতর্কবার্তা জারি হয়েছে। আমেরিকায় আপাতত প্রেগনেন্ট না হওয়ার জন্য সাধারন মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। মূলত মশার মাধ্যমেই ক্রমশ ছড়াচ্ছে এই ভাইরাস। কিন্তু যৌনসঙ্গমে সংক্রামিত হচ্ছে জিকা ভাইরাস! এই প্রথম যৌনসঙ্গমেও জিকা ভাইরসে সংক্রামিত হওয়ার ঘটনা সামনে এল। লাতিন আমেরিকা ফেরত সঙ্গীর সঙ্গে যৌনসঙ্গম করার পর জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টেক্সাসের এক নাগরিক। তবে টেক্সাসের ওই ব্যক্তি সম্পর্কে কোনওরকম তথ্য এখনও পর্যন্ত দেয়নি স্বাস্থ্য আধিকারিকরা। সাধারণত মশাই হল জিকা ভাইরসের বাহক। প্রথমবার এমনটা ঘটল, যৌনসঙ্গমেও এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ছে জিকা ভাইরাস। এখনই একেবারে পাকাপাকি ভাবে বিজ্ঞপ্তি জারি না করলেও এবিষয়ে গবেষণা করছেন স্বাস্থ্য আধিকারিকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫