Skip to content

১৮৪ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৪ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং লাইন। ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিযে এ রান করেছে তারা। রোববার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংলিশ যুবারা।

ব্যাট হাতে নেমেই মাত্র ১৮ রানে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। জ্যাক বার্নহাম ও ক্যালম টেলর তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে ধীরগতির ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার মধ্যেই দলীয় ৪৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন বার্নহাম।

দলীয় ৮২ রানে আবারো উইকেট হারায় ইংলিশরা। এবার ফিরে যান ৪২ রান করা টেলর। পঞ্চম উইকেটে জুটি বেঁধে জর্জ বার্টলেট ও স্যাম কুরান সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। সেই চেষ্টাও সফল হয়নি। দলীয় ১২০ রানে সাজঘরে ফেরেন কুরানও (২৫)। এরপরই তাকে অনুসরণ করেন বার্টলেট (২৫)।

পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে ব্রাড টেলর ও বেন গ্রিন ছাড়া কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। গ্রিন ২৬ ও টেলর ২২ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে ওয়ানিদো হাসারাঙ্গা তিনটি এবং আসিথা ফার্নান্দো দুটি করে উইকেট নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫