Skip to content

গাজীপুরে গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী একটি গাড়ির চাপায় সুলতান উদ্দিন মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান উদ্দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখামের এলাকার মৃত হেলাল উদ্দিন মোল্লার ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাহার আলম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি সুলতান উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

পরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় ঘাতক গাড়ি বা চালককে আটক করা যায়নি বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫