Skip to content

বরিশালে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৬

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশন এলাকার রুপাতলী ২৪নম্বর ওয়ার্ডে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় লালা দিঘীর পাড় সংলগ্ন আবদুল লতিফ খান সড়কে বাচ্চু মিয়ার ছেলে সহিদুল ইসলাম হাওলাদারের টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে ৯৩ পিস ইয়াবা ও দুটি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন, বাড়ির মালিক সহিদুল ইসলাম হাওলাদার (২৮), সিটি করপোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডের ইউনুস হাওলাদারের ছেলে ইয়াছির আরাফাত সম্রাট হাওলাদার ওরফে বাপ্পী (২৭), চান্দু মার্কেট এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে শাহাদাৎ হোসেন হাওলাদার ওরফে বিপ্লব (২৭), রুপাতলীর মওলানা ভাসানি সড়কের মাহ্মুদ-আল কবিরের ছেলে মাহ্মুদ-আল মামুন ওরফে সোহেল (২৯) ও বাকেরগঞ্জের কলসকাঠী এলাকার আবদুল লতিফ মীরের ছেলে মামুনুর রহমান মীর ওরফে মামুন (২৮)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাতেই কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অপরদিকে রাত ৮টার দিকে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানী গ্রামের হালিম গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালিম গাজীর বাসায় অভিযান চালিয়ে ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫