Skip to content

প্রধান প্রকৌশলীকে মারধর > রাবির তিন ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িত থাকার দায়ে সাময়িক বহিষ্কৃত তিন ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০১৪ সালের ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। এরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এসএম তৌহিদ আল হোসেন তুহিন, সহ-সভাপতি ও ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তন্ময় আনন্দ অভি, শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী মামুন-অর-রশিদ।

রোববার (০৭ ফ্রেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, ওই ঘটনার পর উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের বৈঠক হয়। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এসময় বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেন।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট বৈঠকে এই সুপারিশের অনুমোদনের ব্যাপারে আলোচনা হবে।

২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন ছাত্রলীগের ওই তিন নেতাকর্মী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫