Skip to content

বগুড়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া ॥
বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয় একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ এ তথ্য জানান

তিনি আরও জানান, রোববার (০৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ইউনিয়নের বাওইটোনা ইছামতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের হাতের রগকাটা ছিলো। পরণে রয়েছে লাল শার্টের ওপর ছাই রংয়ের সোয়েটার ও ধূসর রংয়ের ট্রাউজার। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি এবং বয়স প্রায় ৪০ বছর হবে বলেও জানান তিনি।

দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে জানান শাহীদ মাহমুদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫