Skip to content

ফরিদপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

স্টাফ রিপোর্টার ॥

ফরিদপুর: ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে দি নিরাময় হাসপাতালের সামনে ট্রাকচাপায় ইব্রাহিম হোসেন ওরফে ইবরা (১৪) নামে এক কিশোর আটোরিকশা চালক মারা গেছে।

নিহত ইবরা পশ্চিম খাবারসপুর জেলেপাড়া এলাকার রুস্তুম শেখের ছেলে।

ফরিদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর জানান, সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহর থেকে ভাঙ্গাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক অটোরিকশাকে পেছন থেকে দেয়। এতে মারাত্মকভাবে আহত হয় ইবরা। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি।

তিনি জানান, স্থানীয় লোকজন আহত ইবরাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হয়েছে।

নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫