Skip to content

টঙ্গীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় আলাউদ্দিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী থানার অপারেটর জিয়াউল হক জানান, রাত ২টার দিকে আলাউদ্দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫