স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো আশঙ্কা নেই। তবে তা মোকাবিলায় উপযোগী ব্যবস্থা নিয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলাবর (০৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে যারা বাংলাদেশে আসছেন তাদের মধ্যে জিকা ভাইরাস রয়েছে কিনা শনাক্ত করতে আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে মেডিকেল টিম কাজ করছে।
