Skip to content

বিশেষায়িত জ্ঞানের যথার্থ ব্যবহারে গড়বো সোনার বাংলা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে বিশেষায়িত জ্ঞানের বিকল্প নেই বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষায়িত জ্ঞানের যথার্থ ব্যবহার এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ ও এনএসটি ফেলোশিপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় গবেষকদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীন রাষ্ট্র অর্জনে আমাদের দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু এ সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীন দেশেও তিনি শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেন। স্বাধীন দেশের সংবিধানেও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫