Skip to content

পেট থেকে বের হলো ৪৫ লাখ টাকার সোনা!

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পেটে ৯টি সোনার বার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক রোমান তালুকদার (৩৫) কোনো অপারেশন ছাড়াই নিজে’ই পেটের ভেতর থেকে বের করেছেন সোনার বারগুলো।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালানকারী রোমান নিজ চেষ্টায় বারগুলো বের করেন। পরে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ওই সোনার বারগুলো জব্দ করে।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ জাকারিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় আটক হন রোমান তালুকদার। পরে অপারেশনের মাধ্যমে বারগুলো বের করার কথা থাকলেও রোমান নিজেই বারগুলো বের করতে পারায় অপারেশন করতে হয়নি।

তিনি আরো জানান, জব্দকৃত প্রতিটি বারের ওজন ১’শ গ্রাম করে। আর এই বারগুলোর মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।

আটক রোমান কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা। তিনি মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-০১৮৭ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে আসেন।

রোমানের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫