Skip to content

ভালোবাসা দিবসে ক্যাটরিনাকে সঙ্গ দিবেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: আসছে ভালোবাসা দিবস। এরই মধ্যে চারদিকে তারকাদের ‘ভ্যালেন্টাইন ডে’ পালন নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। কে কার সঙ্গে এবারের ভালোবাসা দিবসে সময় দিবেন তা নিয়েও রীতিমত হইচই শুরু হয়েছে। তবে এবার সবচেয়ে আলোচনায় সদ্য ব্রেকাপ হওয়া ক্যাটরিনার ‘ভ্যালেন্টাইন ডে’ উদযাপন!

গেল কয়েক বছর ধরে রনবীর কাপুরের সঙ্গে ভ্যালেন্টাইন ডে উদযাপন করে আসলেও এবার আর তেমনটা হচ্ছে না ক্যাটরিনা কাইফের! সদ্য বিচ্ছেদ হওয়ায় তারা পরস্পর ভিন্ন পথে হাঁটছেন। কিন্তু তাই বলেতো আর ভ্যালেন্টাইন ডে উদযাপন থেকে বিরত থাকবেন না ক্যাটরিনা কাইফ! আর এবার রনবীর নয়, বরং স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত তারকা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘ভ্যালেন্টাইন ডে’ কাটাবেন ক্যাটরিনা!

অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা যদি ক্যাটরিনার সঙ্গে ভ্যালেন্টাইন ডে উদযাপনে মত্ত থাকেন, তাহলে গুজবে প্রেমিকা আলিয়া ভাটের কি হবে! হ্যাঁ, এমন প্রশ্ন মনে আসাটা যৌক্তিক! আসলে ভ্যালেন্টাইন ডে তে সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন!

ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা সকলেই নিজেদের আসন্ন ছবিগুলোর শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন।

ভালোবাসা দিবসে সিদ্ধার্থ এবং ক্যাটরিনা কাইফ ‘বার বার দেখো’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন। আর অন্যদিকে আলিয়া ভাট গৌরি সিন্ধের ছবিতে শুটিংয়ের জন্য গোয়ায় থাকবেন। ফলত সদিচ্ছ্বা থাকা সত্বেও এবার আর তাদের পছন্দের মানুষের সঙ্গে ভ্যালেন্টাইন ডে উদযাপন আপাতত হচ্ছেই না বলা চলে!

আগেই কথা ছিল ভ্যালেন্টাইন ডে’তে তেমন কোনও প্ল্যান থাকবে না সিদ্ধার্থের। প্রথমে কথা ছিল কাপুর অ্যান্ড সনসের সেটে আলিয়ার সঙ্গেই কাটবে তার ভ্যালেন্টাইন ডে। ফলে দু’জনে একান্তে না হলেও একসঙ্গেই কাটাতেন তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫