Skip to content

কাপাসিয়ায় চাঁদাবাজীর অভিযোগে মিলন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : চাঁদাবাজীর অভিযোগে জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দরিমেরুন গ্রামের তোফাজ্জল হোসেন মিলনকে গ্রেফতার হয়েছে ডিবি পুলিশ। কাপাসিয়া থানার মামলা নং ৩(২)১৬। ধারা: ১৪৩/৪৪৭/৪৪৪৮/৩২৩/৩২৫/ ৩০৭/৩৮৫/৪২৭/৩৭৯/৫০৬ দন্ড বিধি।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার দরিমেরুন গ্রামের সুবল চন্দ্র দাস, পিতা মৃত অনিল চন্দ্র দাস গত ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে পৈত্রিক সূত্রে মালিক হয়ে ভোগদখলীয় সম্পত্তির উপর নতুন বিল্ডিং-এর ছাদ নির্মাণ কাজ করার সময় ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন ওরফে মিলন, মিলনের পুত্র আমিনুল ইসলাম, নোমান, অনিল চন্দ্র দাসের পুত্র শ্যামলসহ ১০/১৫জন পূর্বঘোষিত ৫ লাখ টাকা চাঁদার দাবিতে কাজে বাধা প্রদান করেন। সুবল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীগং ক্ষিপ্ত হয়ে লাঠি ও নির্মাণ কাজের জন্য রাখা বেলচা ও কোদাল দিয়ে বাইরাইয়া বিল্ডিং এর সিসি পিলারসহ বিভিন্ন অংশ ভাঙ্গিয়া ক্ষতি সাধন করে। বিল্ডিং নির্মাণ কাজের জন্য আনা প্রায় ১ লাখ ২০ হাজার টাকার সিমেন্টের বস্তা ও রড নিয়া যায়। এ সময় সুবল ও তাঁর চাচী শিখা রানী দাসকে গুরুতর জখম করে।
এ বিষয়ে গত ৯ ফেব্রুয়ারি কাপাসিয়া থানায় এ মামলাটি রুজু হয়। কাপাসিয়া থানায় মিলনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
পরে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আবু বকর সিদ্দিক মিলনকে গ্রেফতার করে গত ৯ ফেব্রুয়ারি বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। আদালতে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫