স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান হিমু (২৭), তার বান্ধবী ও এক সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত সাইদুর রহমান হিমু শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।
তার সহযোগীরা হলেন- উজিলাব গ্রামের মৃত আলীম উদ্দিন মোক্তারের ছেলে হুমায়ুন আহম্মেদ হিমু (২৮) ও একই গ্রামের হাছেন মুন্সীর মেয়ে নাসিমা আক্তার (২৩)।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিলাব গ্রামের আলীম উদ্দিনের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ছাত্রলীগ নেতা সাইদুর রহমান হিমু, তার সহযোগী হুমায়ুন আহম্মেদ হিমু ও বান্ধবী নাসিমা আক্তারকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে।
ইয়াবাসহ বান্ধবীর সঙ্গে ছাত্রলীগ নেতা আটক
আপডেট :February 12, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
